মাদকবিরোধী ঐক্য পরিষদ, সুনামগঞ্জ-এর ১১টি বিশেষায়িত বিভাগ ও ১২টি উপজেলা শাখার সমন্বিত কর্মসূচি।
৯ কর্মসূচি ও প্রতিবেদন
শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে মাদকের স্বাস্থ্যগত, মানসিক ও আইনি ক্ষতি সম্পর্কে সচেতনতা এবং শপথ গ্রহণ।
সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতাল এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের মাধ্যমে গোপনীয় চিকিৎসা পরামর্শ সংযোগ।
তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে আন্তঃউপজেলা ফুটবল, ক্রিকেট, বিতর্ক ও পাঠচক্র আয়োজন।
ইমাম, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক ও স্থানীয় মুরব্বিদের নিয়ে পারিবারিক ও নৈতিক মূল্যবোধ জাগরণের নিয়মিত সংলাপ।
সুনামগঞ্জের ১২টি উপজেলায় স্বেচ্ছাসেবকদের আচরণবিধি, গোপনীয়তা সুরক্ষা ও নিরাপদ তথ্য প্রদানের প্রশিক্ষণ।
কোনো ব্যক্তি বা ঠিকানাকে প্রকাশ্যে অভিযুক্ত না করে কেবল অনুমোদিত কর্মকর্তার মাধ্যমে নিরাপদ রেফারেল ব্যবস্থা।
জেলা কমিটির ৭৭ জন সদস্যের তালিকা প্রণয়ন, ১১টি সম্পাদকীয় বিভাগ গঠন, ১২টি উপজেলায় প্রাথমিক যোগাযোগ সেল স্থাপন এবং ৪টি সচেতনতামূলক মতবিনিময় সভা সম্পন্ন।
স্থানীয় শিক্ষার্থী ও তরুণদের মাঝে মাদকবিরোধী সচেতনতা লিফলেট বিতরণ, ক্রীড়া চর্চা উৎসাহিতকরণ এবং সরকারি হেল্পলাইন (৯৯৯ ও ১৬২৬৩) পরিচিতি প্রচার।
সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতাল এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের পাবলিক সেবা তথ্যের ডাটাবেস যাচাই ও হেল্পডেক্স নির্দেশিকা তৈরি।